রাজনীতি

ইডেন কলেজের সাবেক নেত্রী ও আ.লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি লালবাগে গ্রেফতার

ইডেন কলেজের সাবেক নেত্রী ও আ.লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি লালবাগে গ্রেফতার

 

শনিবার (৩ অক্টোবর) রাত দেড়টার দিকে লালবাগ থানার সাহেব বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ থানা পুলিশ জানতে পারে যে সন্ত্রাসবিরোধী মামলার আসামি শারমিন সুলতানা সর্মি সাহেব বাজার এলাকায় অবস্থান করছেন। পরে সংবাদের সত্যতা নিশ্চিত করে লালবাগ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে এবং থানায় নিয়ে আসে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শারমিন সুলতানা সর্মি তার বিভিন্ন রাজনৈতিক পদে দায়িত্ব পালনের বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

রাজনৈতিক পরিচয়

শারমিন সুলতানা সর্মি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ-সম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

ব্যক্তিগত তথ্য

  • স্থায়ী ঠিকানা: লোহাগাড়া, নড়াইল।

  • বর্তমান ঠিকানা: ১৩৪/১৭, লালবাগ রোড, লালবাগ, ঢাকা।

  • পিতা: শেখ আবুল হোসেন।

  • স্বামী: ড. মো. শাহাদাত হোসেন নিপু।

যা বলছে পুলিশ:

বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল হোসেন গণমাধ্যমকে জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার সন্দিগ্ধ আসামি শারমিন সুলতানা সর্মিকে সাহেব বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পরবর্তী প্রক্রিয়া চলমান রয়েছে।