অনুষ্ঠানে সেরা পাঁচ ডিস্ট্রিবিউটর হিসেবে সম্মাননা অর্জন করেন— খুলনার মুনতাহা করপোরেশনের মালিক কে এম রাকিবুল হাসান, সিরাজগঞ্জের মেসার্স শরিফ স্টোরের মো. শফিকুল ইসলাম, ঢাকার বাড্ডার সাবিহা ট্রেডিংয়ের মালিক মাহফুজ হোসেন, কেরানীগঞ্জের জয় এন্টারপ্রাইজের মালিক মো. মোতালেব হোসেন জয় এবং ঢাকার কামরাঙ্গীরচরের জিসান এন্টারপ্রাইজের মালিক হাসানুর রহমান।
অনুষ্ঠানে রিমার্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল উপস্থিত থেকে বিজয়ীদের অভিনন্দন জানান। তিনি বলেন, “পণ্যের সাফল্য কেবল মান বা প্রচারণায় সীমাবদ্ধ নয়, বরং ভোক্তাদের দোরগোড়ায় তা পৌঁছে দেওয়া মানুষদের কঠোর পরিশ্রমও এর মূল শক্তি। ডিস্ট্রিবিউটরদের অবদানকে এমন সুন্দরভাবে মূল্যায়ন করার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
রিমার্কের পরিচালক (বিক্রয় উন্নয়ন) কামাল হোসেন এবং পরিচালক কে এম সাদমান সাঈদ তাদের বক্তব্যে ডিস্ট্রিবিউটরদের নিরলস পরিশ্রম ও দীর্ঘমেয়াদি সুসম্পর্কের প্রশংসা করে ভবিষ্যতে ব্যবসায়িক অগ্রযাত্রা আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে রিমার্কের পরিচালক ফারিহা আলম প্রভাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মাননাপ্রাপ্ত ডিস্ট্রিবিউটররা এ জাতীয় স্বীকৃতিকে ভবিষ্যৎ কাজের জন্য দারুণ অনুপ্রেরণা হিসেবে আখ্যা দেন এবং ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে সামনে এগিয়ে নেওয়ার দৃঢ় ব্যক্ত প্রকাশ করেন।