মূল খবরে যান

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
শরণখোলায় ১২৬ পিস ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন অভিযুক্ত শীর্ষ মাদক কারবারিউন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রীজিয়াউল আহসানের মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবারআমরা শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন: নাহিদ ইসলামহেডলাইন:দেশবাসী স্বর্ণ কম কেনায় দাম কমেছে, সাশ্রয় হয়েছে অর্থ: নরেন্দ্র মোদিদেশে এ বছর সোনার দাম কমেছে ১,০৫,৩৩৭ টাকা, আবার বাড়বে নাকি আরও কমবেইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান ট্রাম্পবিটকয়েনের দরপতন, দুই বছরের মধ্যে সর্বনিম্ন
সারাদেশ

মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, আটক ২ কিশোর

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসেবীর অপবাদ দিয়ে মো. ফয়েজ আহাম্মদ নামের এক রিকশাচালককে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারের পর তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, আটক ২ কিশোর

রোববার (৪ অক্টোবর) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিক উল্লাহর আদালতে জবানবন্দি দেয় আসামিরা।

গ্রেপ্তারকৃতরা হলো— সোনাইমুড়ী উপজেলার শাকতলা গ্রামের আশ্রাফুল ইসলাম শ্রাবণ (১৬) ও আকবর হোসেন ফাহিম (১৭)।

পরিকল্পিত মব ও নির্মম হত্যাকাণ্ড: পিবিআই সূত্রে জানা গেছে, গত ১১ জুন রাত ১১টা থেকে ১টা ৩৫ মিনিটের মধ্যে শাকতলা ছিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসার পূর্ব পাশে এবং পরে নদোনা আছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে ফয়েজ আহাম্মদের ওপর হামলা চালানো হয়। পূর্বশত্রুতার জেরে মাদকসেবনের কথা বলে পরিকল্পিতভাবে মব (উত্তেজিত জনতা) সৃষ্টি করে আসামিরা। এরপর লাঠিসোঁটা ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ফয়েজকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তদন্ত ও গ্রেপ্তার অভিযান: ঘটনার পরদিন ১২ জুন সোনাইমুড়ী থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। মামলায় অভিযুক্তদের মধ্যে সবুজ (২২), মনা (২৫) ও জামাল (২৬) রয়েছে। পিবিআই স্ব-উদ্যোগে মামলাটির তদন্তের দায়িত্ব নিয়ে উপপরিদর্শক ফরিদ উদ্দিনকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়।

এক মাসেরও বেশি সময় ধরে গোয়েন্দা তথ্য ও নথিপত্র বিশ্লেষণের পর রোববার (৪ অক্টোবর) ভোরে শাকতলা গ্রামে অভিযান চালিয়ে ওই দুই কিশোরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করলে বিকেল ৩টার দিকে তাদের আদালতে পাঠানো হয়।

কিশোর গ্যাং ও ত্রাস সৃষ্টি: পিবিআইয়ের তদন্তে বের হয়ে এসেছে— অভিযুক্ত দুই কিশোর এলাকায় তরুণদের সংগঠিত করে একটি কিশোর গ্যাং গড়ে তুলেছিল। তারা এলাকায় অরাজক পরিস্থিতি, ত্রাস সৃষ্টি ও মব তৈরির মাধ্যমে সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করে আসছিল। ঘটনার দিন মাদকসেবনকে কেন্দ্র করে ফয়েজের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তারা তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে।

নোয়াখালী পিবিআইয়ের পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান জানান, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এজাহারভুক্ত বাকি আসামিদের সংশ্লিষ্টতা যাচাই করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz