মূল খবরে যান

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬২৮ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
গ্যাসের দাম বারবার বাড়ানো হয়নি: জ্বালানিমন্ত্রীবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতসফটওয়্যার জটিলতা: প্রায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লকএমপির বাড়িতে আগুন লেগেছে না লাগানো হয়েছে তা তদন্ত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীকপ-৩১-এর বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানশ্রমিকরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরাগাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
জাতীয়

দুর্গাপূজা উপলক্ষে শপিংমল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বৃদ্ধি, রাত ১০টা পর্যন্ত ছাড়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নতুন সময়সূচি ঘোষণা করেছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা রাখা যাবে।

দুর্গাপূজা উপলক্ষে শপিংমল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বৃদ্ধি, রাত ১০টা পর্যন্ত ছাড়

সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করে সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

দুই ঘণ্টা বাড়ল সময়সীমা

পূর্বের সরকারি নির্দেশনা অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নিয়ম ছিল। পূজার কেনাকাটা ও বাণিজ্য বিবেচনায় নতুন নির্দেশনায় খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়ানো হলো।

বিদ্যুৎ বিভাগের চিঠিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত শপিংমল ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে আগামী ২৩ অক্টোবর থেকে পুনরায় আগের সময়সূচি (সকাল ১১টা থেকে রাত ৮টা) কার্যকর হবে।

উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে এবারের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে তা শেষ হবে। সরকার ইতোমধ্যে দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz