মূল খবরে যান

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬২৮ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
গ্যাসের দাম বারবার বাড়ানো হয়নি: জ্বালানিমন্ত্রীবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতসফটওয়্যার জটিলতা: প্রায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লকএমপির বাড়িতে আগুন লেগেছে না লাগানো হয়েছে তা তদন্ত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীকপ-৩১-এর বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানশ্রমিকরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরাগাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
জাতীয়

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত

আগামী ১৭-১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা বাংলাদেশ ও ভারতের মধ্যকার পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে তৈরি হওয়া নতুন টানাপোড়েনের জেরে এই সংলাপ স্থগিত করা হয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত

বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের পঞ্চম দফার কনস্যুলার সংলাপ ঢাকায় আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৭ ও ১৮ নভেম্বর এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে, দ্বিপক্ষীয় এই বৈঠকটি আপাতত স্থগিত করা হয়েছে। ভারতে অবস্থানকালে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি সংক্রান্ত নতুন আবেদন ঘিরে দুপক্ষের মধ্যে কূটনৈতিক পর্যায়ে অনৈক্য ও উত্তেজনা তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে দুই দেশের মধ্যে কনস্যুলার সংলাপের এই প্রক্রিয়া চলে আসছে এবং এর আগে চার দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে চতুর্থ দফার সংলাপ হয়েছিল। এবারের সংলাপে সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, দুই দেশে আটক নাগরিকদের পারস্পরিক প্রত্যাবাসন, জেলেদের মুক্তি এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় আলোচনার এজেন্ডায় অন্তর্ভুক্ত ছিল।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz