মূল খবরে যান

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬৪ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
সাত বছরের অপেক্ষার অবসান: রোহিঙ্গা গণহত্যার রায়ে চোখ বিশ্ববাসীর, প্রত্যাবাসনের আশা শরণার্থীদেরখাল খনন উদ্বোধন ও অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় যোগ দিতে লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রীকালিয়ায় বিএনপির মিছিলে হামলা ও হতাহতের ঘটনা: অতিরিক্ত পুলিশ মোতায়েন, নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে অভিযোগকালিয়ায় বিএনপির শোডাউনে হামলায় জাসাস নেতার মৃত্যুস্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশবিরোধী অপশক্তি প্রতিহতের আহ্বান স্পিকার হাফিজ উদ্দিন আহমদেরপোশাক খাতের অস্থিরতা দীর্ঘায়িত হলে বড় চাপে পড়বে ব্যাংক খাত: রফতানি ও ঋণ পরিশোধ নিয়ে গভীর শঙ্কাতাবেদারি শক্তির ষড়যন্ত্র রুখতে সব গণতান্ত্রিক দলকে এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীরফ্যাসিবাদের পুনরুত্থান রোধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক জামায়াতের: ২১ নভেম্বর ঢাকায় সমাবেশ ও ডিসেম্বরে মাসব্যাপী কর্মসূচি
জাতীয়

খাল খনন উদ্বোধন ও অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় যোগ দিতে লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা, খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন এবং স্থানীয় উন্নয়নমূলক একাধিক অনুষ্ঠানে যোগ দিতে দিনব্যাপী সফরে লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে উত্তরাঞ্চলের এই জেলার উদ্দেশে রওনা হন।

খাল খনন উদ্বোধন ও অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় যোগ দিতে লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে পৌঁছানোর পর তাঁর প্রথম কর্মসূচি হলো অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ক্যাম্পাস পরিদর্শন ও প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ।

দিনের পরবর্তী অংশে তিনি সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কাজের উদ্বোধন ও উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া লালমনিরহাট সার্কিট হাউসে বিরতির পর জেলা কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। শিক্ষা, প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নকেন্দ্রিক এসব অনুষ্ঠান শেষে আজ সন্ধ্যায় তাঁর ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz