মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত -১
গোপালগঞ্জ সংবাদদাতা:
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সেবা গ্রীনলাইন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিক আপ চালক মাসুদ (৪০) নামে একজন নিহত হয়েছে।
৯ জুন সকাল সাড়ে সাতটার দিকে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত মাসুদ শেখ বাগেরহাট জেলার মোরলগঞ্জ উপজেলায় তার বাড়ী বলে পুলিশ সূত্রে জানাগেছে।
স্থানীয় প্রতক্ষ্যদর্শী পরেশ বিশ্বাস জানান ‘ সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা এবং মুকসুদপুর ফায়ার সার্ভিসের সহযোগিতা দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহত মাসুদ শেখ কে মুকসুদপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দু’টি কে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ জব্দকরে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।