জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই
স্পোর্টস ডেস্ক:
২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্বের দ্বিতীয় রাউন্ড শেষে গোল্ডেন বুটের লড়াই জমে উঠেছে। নরওয়ের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে গোল্ডেন বুটের লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছেন উসমান দেম্বেলে। ম্যাচের আগে তার গোলসংখ্যা ছিল মাত্র একটি। তবে নরওয়ের জালে তিনবার বল পাঠিয়ে টুর্নামেন্টে তার মোট গোল দাঁড়িয়েছে চার।
এই হ্যাটট্রিকের সুবাদে দেম্বেলে এখন গোল্ডেন বুটের দৌড়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। চার গোল নিয়ে তার সঙ্গে রয়েছেন সতীর্থে এমবাপ্পে, ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র এবং নরওয়ের আর্লিং হল্যান্ড।
সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। দুই ম্যাচেই তার গোলসংখ্যা পাঁচ।
আরও পড়ুন: দুপুরের মধ্যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস
নকআউট পর্ব শুরুর আগে ফ্রান্স শিবিরের জন্য এটি বড় স্বস্তির খবর। দলের দুই প্রধান আক্রমণভাগের তারকা এমবাপ্পে ও দেম্বেলে—দু’জনই এখন সর্বোচ্চ গোলদাতাদের তালিকার শীর্ষ সারিতে অবস্থান করছেন। ফলে শিরোপার পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারের লড়াইটিও জমিয়ে তুলেছে ফ্রান্স।
অন্যদিকে, ব্যক্তিগতভাবে দেম্বেলের জন্য রাতটি স্মরণীয় হয়ে থাকবে। গুরুত্বপূর্ণ ম্যাচে হ্যাটট্রিক করে তিনি শুধু দলকে জিতিয়েই দেননি, নিজেকেও নিয়ে গেছেন গোল্ডেন বুটের অন্যতম দাবিদারের কাতারে। নকআউট পর্বে তার পারফরম্যান্স এখন ফ্রান্সের সাফল্যের অন্যতম চাবিকাঠি হয়ে উঠতে পারে।