সর্বশেষ

ট্রাক ও মাইক্রোবাসের মাঝে চাপা পড়ে জামায়াত নেতার হাত বিচ্ছিন্ন, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

ট্রাক ও মাইক্রোবাসের মাঝে চাপা পড়ে জামায়াত নেতার হাত বিচ্ছিন্ন, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

ট্রাক ও মাইক্রোবাসের মাঝে চাপা পড়ে জামায়াত নেতার হাত বিচ্ছিন্ন, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মাঝখানে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী এক জামায়াত নেতা নিহত হয়েছেন। শুক্রবার সকালে মাদামবিবিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন (৪২) সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী রেলস্টেশন রোড এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাটিয়ারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাখার সম্পাদক ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবিরহাট পদচারী–সেতু এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করেন মহিউদ্দিন। ঠিক তখনই পেছন থেকে আসা একটি দ্রুতগতির মাইক্রোবাসও মোটরসাইকেলটিকে অতিক্রম করতে গেলে তিনি ট্রাক ও মাইক্রোবাসের মাঝখানে চাপা পড়েন।

আরও পড়ুন: জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই

দুর্ঘটনায় তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট জাকিরুল ইসলাম জানান, দুর্ঘটনাটি মহাসড়কের ঢাকামুখী অংশে ঘটেছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।