মূল খবরে যান

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬৩০ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হ\ত্যার হুমকি পাচ্ছেন এমপি ডা. মাহমুদা মিতুএমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের মামলাবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানশ্রম অসন্তোষ দেখা দিলেই কারখানা অনির্দিষ্টকাল বন্ধ রাখার সিদ্ধান্ত মালিকপক্ষেরকূটনৈতিক চ্যানেল ছাড়া বিদেশি পরোয়ানা কার্যকর সম্ভব নয়: হাইকোর্টের আদেশসহ-আলোচকের কটূক্তির প্রতিবাদে সরাসরি টকশো ত্যাগ করলেন রাশেদ খাঁনশেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রস্তুতি শেষ, বল এখন দিল্লির কোর্টে: আইনমন্ত্রীঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে সতর্ক অবস্থানে ৩৪ প্লাটুন বিজিবি
সারাদেশ

গোপালগঞ্জে  স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় ২ জনের  যাবজ্জীবন

গোপালগঞ্জে ৮ম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় ১ নারীসহ ২ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।একই সাথে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। আজ ৬ জুলাই সোমবার দুপুরে গোপালগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ দন্ডাদেশ দেন।

গোপালগঞ্জে  স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় ২ জনের  যাবজ্জীবন

গোপালগঞ্জে  স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় ২ জনের  যাবজ্জীবন

গোপালগঞ্জ সংবাদাতা:

গোপালগঞ্জে ৮ম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় ১ নারীসহ ২ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।একই সাথে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।

আজ ৬ জুলাই সোমবার দুপুরে গোপালগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের প্রফুল্ল বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস (৩১) ও একই গ্রামের অমৃত বিশ্বাসের স্ত্রী কল্পনা বিশ্বাস(৪৬)।

উজ্জ্বল বিশ্বাসকে যাবজ্জীবন ও ১ লক্ষ টাকা এবং অপর আসামী কল্পনা বিশ্বাসকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । রায় ঘোষনার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরনে জানাগেছে, কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের উজ্জ্বল বিশ্বাস ৮ম শ্রেনীর শিক্ষার্থীকে (সংগীতা টিকাদার) বিভিন্ন সময় কুপ্রস্তাব ও উত্যক্ত করে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলো । ওই শিক্ষার্থী এসব প্রস্তাব প্রত্যাক্ষাণ করে। এতে উজ্জ্বল ক্ষিপ্ত হয় । ২০২০ সালের ০৩ অক্টোবর সন্ধ্যায় উজ্জ্বলের প্ররোচনায় প্রতিবেশী কল্পনা বিশ্বস ছুলছাত্রীকে তালপিঠা বানানোর কথা বলে তার বসত ঘরে ডেকে আনে। ওই ঘরে থাকা উজ্জ্বল বিশ্বাস তাকে জোরকরে ধর্ষণ করে। কল্পনা ঘররের দরজায় দাড়িয়ে পাহারা দিয়ে এ কাজে উজ্জ্বলকে সহায়তা করে।  

এ ঘটনায় ৬ অক্টোবর ওই শিক্ষার্থীর মা বাদী হয়েছে উজ্জ্বল বিশ্বাস, কল্পনা বিশ্বাস ও উজ্জ্বলের বাবা প্রফুল্ল বিশ্বাসকে আসামি করে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রইব্যুনালে একটি পিটিশন দায়ের করেন। ওই আদালতের বিচারক কাশিয়ানী থানার ওসিকে থানায় ধর্ষণ মামলা দায়ের করে আদালতে প্রতিবেদেন দাখিলের আদেশ দেন । কাশিয়ানী থানার ওসি ১৬ অক্টোবর থানায় মামলা দায়ের করেন। ওই থানার এসআই মোঃ নুরুল ইসলাম দীর্ঘ তদন্ত শেষে এ ঘটনায় প্রফুল্ল বিশ্বাসের সম্পৃক্ততা পাননি। তাকে এ  মামলা থেকে ব্যহতি দিয়ে ২০২১ সালের ৪ মার্চ আদালতে তদন্ত কর্মকর্তা উজ্জ্বল ও কল্পনার বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন।  স্বাক্ষ্য-প্রমান গ্রহন শেষে বিচারক ২ আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিজ্ঞ পাবলিক প্রসিকিউটার মোঃ তৌফিকুল ইসলাম বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট এবং এতে আইনের শাসন প্রতিষ্ঠা হবে বলে তিনি মন্তব্য করেন।

অন্যদিকে, আসামী পক্ষের আইনজীবী অ্যাডঃ মোঃ কদরে আলম খান বলেন, এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz