মূল খবরে যান

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬৩০ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হ\ত্যার হুমকি পাচ্ছেন এমপি ডা. মাহমুদা মিতুএমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের মামলাবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানশ্রম অসন্তোষ দেখা দিলেই কারখানা অনির্দিষ্টকাল বন্ধ রাখার সিদ্ধান্ত মালিকপক্ষেরকূটনৈতিক চ্যানেল ছাড়া বিদেশি পরোয়ানা কার্যকর সম্ভব নয়: হাইকোর্টের আদেশসহ-আলোচকের কটূক্তির প্রতিবাদে সরাসরি টকশো ত্যাগ করলেন রাশেদ খাঁনশেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রস্তুতি শেষ, বল এখন দিল্লির কোর্টে: আইনমন্ত্রীঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে সতর্ক অবস্থানে ৩৪ প্লাটুন বিজিবি
সারাদেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল উপজেলা প্রশাসন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল উপজেলা প্রশাসন

রাউজান প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেলে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রাহাতুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এ সহায়তা তুলে দেন।

সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে দুই বান ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়, যাতে তারা দ্রুত নিজেদের বসতঘর পুনর্নির্মাণ করতে পারেন। অগ্নিকাণ্ডে বসতঘর ও প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে যাওয়ায় পরিবারগুলো চরম দুর্ভোগের মধ্যে পড়েছিল।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু মোহাম্মদ সায়েম চৌধুরী, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সরোয়ার খান মনজু, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের, বিএনপি নেতা মোহাম্মদ ইলিয়াস এবং যুবদল নেতা মোহাম্মদ মুবিন।

সরকারি সহায়তা পাওয়া পরিবারগুলো হলো— স্বপন কান্তি বিশ্বাস, সন্ধ্যা বিশ্বাস, ফুলু বিশ্বাস, পরিমল বিশ্বাস, রূপন বিশ্বাস ও স্বপন বিশ্বাসের পরিবার।

জানা যায়, অগ্নিকাণ্ডের দিন রাতেই রাউজান উপজেলা সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করার আশ্বাস দেন। পরবর্তীতে উপজেলা প্রশাসনের মাধ্যমে সেই সহায়তা বাস্তবায়ন করা হয়।

সরকারি সহায়তা হাতে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তাদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়ায় সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz