সারাদেশ

লক্ষীছড়িতে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসের র‍্যালি

লক্ষীছড়িতে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসের র‍্যালি

লক্ষীছড়ি প্রতিনিধি:

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে পরিবেশ ও প্রকৃতি রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয়ে এ র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালির ব্যানারে পরিবেশ, প্রকৃতি ও বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। আয়োজকরা পরিবেশ সংরক্ষণে সকলের সম্মিলিত অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।