মূল খবরে যান

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬৩০ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হ\ত্যার হুমকি পাচ্ছেন এমপি ডা. মাহমুদা মিতুএমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের মামলাবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানশ্রম অসন্তোষ দেখা দিলেই কারখানা অনির্দিষ্টকাল বন্ধ রাখার সিদ্ধান্ত মালিকপক্ষেরকূটনৈতিক চ্যানেল ছাড়া বিদেশি পরোয়ানা কার্যকর সম্ভব নয়: হাইকোর্টের আদেশসহ-আলোচকের কটূক্তির প্রতিবাদে সরাসরি টকশো ত্যাগ করলেন রাশেদ খাঁনশেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রস্তুতি শেষ, বল এখন দিল্লির কোর্টে: আইনমন্ত্রীঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে সতর্ক অবস্থানে ৩৪ প্লাটুন বিজিবি
সারাদেশ

চুলকাঠি বাজারে শ্রমিকের রহস্যজনক মৃত্যু

চুলকাঠি বাজারে শ্রমিকের রহস্যজনক মৃত্যু

বাগেরহাট  প্রতিনিধি:

বাগেরহাটের চুলকাঠি বাজারে সততা এন্টারপ্রাইজের শ্রমিক জাহাঙ্গীর হোসেনের (৩০) রহস্যজনক মৃত্যু নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। প্রতিষ্ঠানের দাবি, ছাদ থেকে পড়ে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তবে ঘটনাস্থলের আলামত ও মরদেহের অবস্থান নিয়ে স্থানীয়দের একাংশ হত্যার সন্দেহ প্রকাশ করেছেন। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার সুযোগ নেই।

বুধবার (২৯ জুলাই) বিকেলে প্রতিষ্ঠানের তিনতলা ভবনের পেছনের ড্রেন থেকে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ফকিরহাট উপজেলার চাকুলি গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, জাহাঙ্গীরের মাথায় গুরুতর আঘাত ছিল এবং তার একটি পা ভাঙা ছিল। ভবনের পাশ দিয়ে থাকা বৈদ্যুতিক কেবল অক্ষত রয়েছে। এ ছাড়া মরদেহ উদ্ধারের আগের অবস্থানও স্বাভাবিকভাবে ওপর থেকে পড়ে যাওয়ার ঘটনার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় বলে তাদের দাবি। এ কারণে তারা ঘটনাটির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

নিহতের সহকর্মী অখিল জানান, দুপুরের খাবারের পর কয়েকজন শ্রমিকের সঙ্গে জাহাঙ্গীরও বিশ্রাম নিচ্ছিলেন। বিকেলে টিন ডেলিভারির সময় তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে ভবনের পেছনের ড্রেনে তাকে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সুশান্ত দাস বলেন, জাহাঙ্গীর প্রায় ১৫ বছর ধরে তাদের প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। তিনি ধারণা করছেন, কোনোভাবে ছাদ থেকে পড়ে জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে।

মরদেহের পাশে থাকা নিহতের মা ও স্ত্রী বলেন, পরিবারটির ভবিষ্যৎ নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন। মৃত্যুর ঘটনায় তাদের কোনো সন্দেহ নেই এবং তারা কাউকে দোষারোপ করছেন না। তবে ঘটনার পরপরই পরিবারের এমন বক্তব্য নিয়েও এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে।

চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে সহকর্মীদের কাছ থেকে জানা গেছে, জাহাঙ্গীর ঘুম থেকে উঠে ভবনের তৃতীয় তলায় গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz