সারাদেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে লৌহজংয়ে প্রস্তুতি সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে লৌহজংয়ে প্রস্তুতি সভা

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, লৌহজং-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।

সভায় দিবসটি সফলভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয়, আইনশৃঙ্খলা রক্ষা, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের অংশগ্রহণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন এবং জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ্দৌলা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হুমায়ুন রাজিব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কনক সারোয়ার, পদ্মা সেতু (উত্তর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন, শিমুলিয়া বন্দর কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ খান, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক অবাক এবং লৌহজং পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শবনম ফোয়ারা খান।

এ ছাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার, লৌহজং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. কামরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. উজ্জ্বল মুন্সি, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. জুয়েল, উপজেলা মহিলা বিএনপির নেত্রী রোকেয়া বেগম, নৌ পুলিশের কর্মকর্তা, ফায়ার সার্ভিস কর্মকর্তা আতিকুর রহমান, ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা, কোস্ট গার্ডের কর্মকর্তা, গ্রাম আদালত লৌহজংয়ের সমন্বয়কারী শিলা আক্তার, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ইভা পারভীন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আঙ্গুরা বেগম, আনসারের কর্মকর্তা, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, বিক্রমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. তরিকুল ইসলাম, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের লিমন, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মো. শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া এবং সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলুসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং দিবসটি মর্যাদাপূর্ণভাবে উদযাপনে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নির্ধারিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে দিবসটি সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক পরিবেশে উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট সবার মতামত গ্রহণ করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।