চৌদ্দগ্রাম প্রতিনিধি
আগামী ৫ আগস্ট চৌদ্দগ্রাম বাজারে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে গণসমাবেশ ও গণমিছিল আয়োজনের লক্ষ্যে চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মু. শাহজালাল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর চৌদ্দগ্রাম উপজেলা যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী ও ডা. মঞ্জুর আহমেদ সাকি এবং চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেলসহ ১১ দলীয় জোটের বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতারা।
সভায় আগামী ৫ আগস্টের গণসমাবেশ ও গণমিছিল সফলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, ১১ দলীয় জোটের আয়োজনে আগামী ৫ আগস্ট অনুষ্ঠিতব্য গণসমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও মহান জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপির।