মূল খবরে যান

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬৩০ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হ\ত্যার হুমকি পাচ্ছেন এমপি ডা. মাহমুদা মিতুএমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের মামলাবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানশ্রম অসন্তোষ দেখা দিলেই কারখানা অনির্দিষ্টকাল বন্ধ রাখার সিদ্ধান্ত মালিকপক্ষেরকূটনৈতিক চ্যানেল ছাড়া বিদেশি পরোয়ানা কার্যকর সম্ভব নয়: হাইকোর্টের আদেশসহ-আলোচকের কটূক্তির প্রতিবাদে সরাসরি টকশো ত্যাগ করলেন রাশেদ খাঁনশেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রস্তুতি শেষ, বল এখন দিল্লির কোর্টে: আইনমন্ত্রীঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে সতর্ক অবস্থানে ৩৪ প্লাটুন বিজিবি
সারাদেশ

কুষ্টিয়া জেলা পরিষদে আর্থিক সহায়তার চেক বিতরণ

কুষ্টিয়া জেলা পরিষদে আর্থিক সহায়তার চেক বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন অতিথিরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। বিভিন্ন শিক্ষার্থী ও প্রতিবন্ধী ব্যক্তিরাও এ সময় চেক গ্রহণ করেন।

কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল হাই সিদ্দিকীসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের অন্যতম অঙ্গীকার। এ ধরনের আর্থিক সহায়তা উপকারভোগীদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

চেক পেয়ে উপকারভোগীরা কুষ্টিয়া জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মানবিক সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতায় ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুষ্টিয়া জেলা পরিষদ।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz