সারাদেশ

বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি মেমন, সম্পাদক শিহাব

বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি মেমন, সম্পাদক শিহাব

বড়াইগ্রাম প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের নবগঠিত ত্রিবার্ষিক কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান মেমন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহাবুদ্দিন শিহাব। শনিবার সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে ২১ সদস্যবিশিষ্ট এ কমিটির নাম ঘোষণা করা হয়।

প্রেসক্লাবের নির্বাচন কমিশনার ও বড়াল প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা এবং সহকারী নির্বাচন কমিশনার ও বড়াইগ্রাম উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান নতুন কমিটির নাম ঘোষণা করেন।

প্রেসক্লাবের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফের স্বাক্ষরিত ও ঘোষিত কমিটি বিলুপ্ত করার পর নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়।

নবনির্বাচিত কমিটিতে দৈনিক কালবেলার মাহমুদুল হাসান মেমন সভাপতি এবং দৈনিক সংবাদ সারাবেলার শাহাবুদ্দিন শিহাব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি শাহ আলম (ভোরের পাতা), সহসভাপতি রতন আলী (এশিয়ান টিভি) ও সাইফুর রহমান (বাংলাদেশের আলো), যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ (প্রান্তজন), সহসাধারণ সম্পাদক উজ্জল হোসেন (ভেতরের খবর), সাংগঠনিক সম্পাদক কায়েস উদ্দিন (ভোরের চেতনা), সহসাংগঠনিক সম্পাদক নাঈম হোসেন (আলোকিত পত্রিকা), দপ্তর সম্পাদক লিটন রাজ (বাংলাদেশ টাইমস), অর্থ সম্পাদক রাব্বী গাজী (স্বাধীন দেশ) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মোতালেব হোসেন (বিডি টুয়েন্টিফোর লাইভ ডটকম)।

কমিটির সদস্যরা হলেন শুভ্র কুমার শাহা, লিটন হোসেন লিটু, সাকলাইন শুভ, তারেক রহমান, ওসমান গণি, মেহেদী হাসান অনিক, সাজ্জাদ হোসেন অভি, পি কে এম আব্দুল বারী ও দেলোয়ার হোসেন লাইফ।