শার্শা প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২২৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব সিরাপ উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির নিয়মিত অভিযান কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালানি পণ্য ও মাদক পাচারচক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২২৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবির অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানসহ যেকোনো ধরনের অবৈধ পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।