জামালপুর প্রতিনিধি:
জামালপুরে বদলিজনিত কারণে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) এম. এ. ফয়সালের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাঁর ব্যক্তিগত, পেশাগত ও পারিবারিক জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল এবং উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
রোববার (২ আগস্ট) পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষানবিশকালীন সময়ে এম. এ. ফয়সাল একজন দক্ষ, গুণী, মানবিক গুণাবলিসম্পন্ন ও পেশাদার কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়েছেন বলে উল্লেখ করেন তাঁর সহকর্মীরা। তারা বিদায়ী কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বিদায়ী অতিথি সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) এম. এ. ফয়সালের বদলিজনিত বিদায়ে তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনের সাফল্য কামনা করেন। পাশাপাশি তাঁর পারিবারিক জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ইয়াহিয়া আল মামুন এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ মাকসুদুল হাসান।