মূল খবরে যান

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬৩০ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হ\ত্যার হুমকি পাচ্ছেন এমপি ডা. মাহমুদা মিতুএমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের মামলাবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানশ্রম অসন্তোষ দেখা দিলেই কারখানা অনির্দিষ্টকাল বন্ধ রাখার সিদ্ধান্ত মালিকপক্ষেরকূটনৈতিক চ্যানেল ছাড়া বিদেশি পরোয়ানা কার্যকর সম্ভব নয়: হাইকোর্টের আদেশসহ-আলোচকের কটূক্তির প্রতিবাদে সরাসরি টকশো ত্যাগ করলেন রাশেদ খাঁনশেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রস্তুতি শেষ, বল এখন দিল্লির কোর্টে: আইনমন্ত্রীঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে সতর্ক অবস্থানে ৩৪ প্লাটুন বিজিবি
সারাদেশ

ঝালকাঠি রেড ক্রিসেন্টের কমিটিতে মুবিন

ঝালকাঠি রেড ক্রিসেন্টের কমিটিতে মুবিন

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিটের অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হয়েছেন ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁকে অ্যাডহক কার্যনির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন এর আগে সফলতা ও সুনামের সঙ্গে ঝালকাঠি যুব রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধানের দায়িত্ব পালন করেন। যুব প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের পূর্বপ্রস্তুতি এবং সিডর-পরবর্তী প্রাণরক্ষা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন তিনি। মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাঁকে পুরস্কৃতও করা হয়।

অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি। পাশাপাশি তিনি জেলা আইনজীবী সমিতির নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এপিপি হিসেবেও দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা, আইন পেশা ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগে তাঁর সক্রিয় সম্পৃক্ততা রয়েছে।

রেড ক্রিসেন্টের অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নতুন দায়িত্ব পাওয়ায় সাংবাদিক, আইনজীবী, সামাজিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে ঝালকাঠি রেড ক্রিসেন্টের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।

নতুন দায়িত্ব সম্পর্কে অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন বলেন, “মানবতার সেবাই সর্বোচ্চ দায়িত্ব। মানুষের বিপদে পাশে দাঁড়ানো, অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং দুর্যোগে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় কাজ করাই আমার লক্ষ্য। রেড ক্রিসেন্টের এই দায়িত্বকে আমি পদ বা মর্যাদা হিসেবে নয়, মানবতার সেবায় নিজেকে আরও নিবেদিত করার একটি সুযোগ হিসেবে দেখছি।”

সংশ্লিষ্টরা মনে করছেন, রেড ক্রিসেন্টে তাঁর পূর্বের অভিজ্ঞতা, সাংবাদিকতা ও আইন পেশার দক্ষতার সমন্বয়ে নতুন দায়িত্বে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz