মূল খবরে যান

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬৩০ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হ\ত্যার হুমকি পাচ্ছেন এমপি ডা. মাহমুদা মিতুএমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের মামলাবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানশ্রম অসন্তোষ দেখা দিলেই কারখানা অনির্দিষ্টকাল বন্ধ রাখার সিদ্ধান্ত মালিকপক্ষেরকূটনৈতিক চ্যানেল ছাড়া বিদেশি পরোয়ানা কার্যকর সম্ভব নয়: হাইকোর্টের আদেশসহ-আলোচকের কটূক্তির প্রতিবাদে সরাসরি টকশো ত্যাগ করলেন রাশেদ খাঁনশেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রস্তুতি শেষ, বল এখন দিল্লির কোর্টে: আইনমন্ত্রীঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে সতর্ক অবস্থানে ৩৪ প্লাটুন বিজিবি
সারাদেশ

বিশ্বনাথে দারুন নাজাত মাদ্রাসায় পুরস্কার বিতরণ

বিশ্বনাথে দারুন নাজাত মাদ্রাসায় পুরস্কার বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার দতা গ্রামে দারুন নাজাত মহিলা মাদ্রাসা ও এতিমখানায় ৪ মাসব্যাপী দর্জি প্রশিক্ষণ, মক্তবের ছাত্র-ছাত্রীদের সমাপনী এবং বয়স্ক কুরআন শিক্ষা কোর্সের সমাপনী উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন ও সার্টিফিকেট এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিষ্ঠানের নাজিম মো. সিতাব আলীর সভাপতিত্বে এবং দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য শফিক আহমদ পিয়ারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য দেন দেওকলস মাইজগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ লুৎফর রহমান। ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও যুক্তরাজ্যপ্রবাসী মাওলানা সিরাজুল ইসলাম সা’দ।

হাফিজ তানভির আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে আরও বক্তব্য দেন আল-ইর্শাদ লতিফিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. আব্দুল মুমিন, আঞ্জুমানে আল-ইসলাহ বিশ্বনাথ উপজেলার সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম আঙ্গুর, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, জামালপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আজিজুল ইসলাম, বগিরচক জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাশেম খান, কমিটির সদস্য মো. ফারুক মিয়া ও মো. আশিক মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন এলাকার মুরব্বি আবু সোলায়মান সুনাফর, ফিরুজ আলী, আনোয়ার আলী, সুরুজ আলী, রহমত আলী, খোয়াজ আলী, সিরাজ আলী, ব্যবসায়ী মো. ফয়ছল ইসলাম, কুরআন শিক্ষার শিক্ষক মিসবাহ বেগম, মক্তব প্রধান সোমা বেগম, সেলাই প্রশিক্ষক শাপলা বেগমসহ মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিত প্রশিক্ষণার্থীদের মধ্যে চারটি সেলাই মেশিন প্রদান করা হয়। একই সঙ্গে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz