জাতীয়

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২০৮৯ জন

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২০৮৯ জন

 

একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ২ হাজার ৮৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় মৃত্যুর চিত্র

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শেষ ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সবচেয়ে বেশি—২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া সিটি করপোরেশনের বাইরে খুলনা বিভাগে ৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

হাসপাতালে বাড়ছে রোগীর চাপ

নতুন করে দুই হাজারের বেশি রোগী ভর্তি হওয়ায় রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে শয্যা সংকট ও চিকিৎসা ব্যবস্থাপনায় বাড়তি চাপ তৈরি হয়েছে। চিকিৎসকরা জানান, হাসপাতালে দেরিতে আসার কারণে জটিলতা ও মৃত্যুর ঝুঁকি বাড়ছে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে লার্ভা নিধন ও মশার বংশবিস্তার রোধে দ্রুত কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও অনিয়ন্ত্রিত হয়ে পড়তে পারে