জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

 

রোববার (৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বহুমাত্রিক মাত্রায় উন্নীত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ সময় বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি ও দক্ষতা বৃদ্ধি, অভিবাসন এবং মানবসম্পদ উন্নয়ন সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুক্তরাজ্যের অব্যাহত সহায়তা এবং স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উত্তরণের পর শুল্কমুক্ত সুবিধাসহ ভবিষ্যৎ দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারের নানা দিক নিয়ে তারা মতবিনিময় করেন। উভয় পক্ষই দুই দেশের মেলবন্ধন আরও দীর্ঘস্থায়ী করা এবং নতুন সহযোগিতার ক্ষেত্র উন্মোচনের আশাবাদ প্রকাশ করেন।

উক্ত সৌজন্য সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।