রোববার (১১ অক্টোবর ২০২৬) সকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পান তিনি।
উড়োজাহাজের ভেতর থেকে গ্রেপ্তার ও মুক্তি
গতকাল শনিবার (১০ অক্টোবর) বেঙ্গালুরু থেকে মুম্বাই হয়ে দিল্লিতে পৌঁছানোর পর এয়ার ইন্ডিয়ার উড্ডয়নরত উড়োজাহাজের ভেতর থেকেই অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে দিল্লি পুলিশ। ২৪ ঘণ্টা পর রোববার সকালে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে তাদের শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়।
মুক্তির পরপরই সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে অভিজিৎ দিপকে সরকারের তীব্র সমালোচনা করে আন্দোলনের বার্তা দেন।
অব্যাহত বিক্ষোভ ও সাত হাজার আটক
দিল্লির যন্তর মন্তরে শনিবারের পূর্বঘোষিত সিজেপির গণবিক্ষোভ রুখতে ব্যাপক তল্লাশি ও সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। সেখান থেকে প্রায় সাত হাজার বিক্ষোভকারীকে আটক করা হয় বলে জানা গেছে।
তবে ব্যাপক ধরপাকড় সত্ত্বেও আন্দোলন থেকে পিছু হটবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সিজেপির নতুন নেতৃত্ব। দলটির দায়িত্ব নেওয়া অজিঙ্কা শিন্ডে জানান, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি পূরণ না হওয়া পর্যন্ত যন্তর মন্তরে তাদের অবস্থান ও বিক্ষোভ অব্যাহত থাকবে।




