মূল খবরে যান

সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
পটিয়ায় সিএনজিতে তুলে গরু চুরির চেষ্টা: হাতেনাতে আটক ২ নারী, পুরুষ সহযোগীরা পলাতকজাতীয় কন্যাশিশু দিবস: কন্যাদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আহ্বানব্যাংকের টাকা চুরির মামলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা কেএম ফরিদ আমিন গ্রেপ্তারপরিস্থিতি কতটা অবনতি হলে পুলিশকে একাকী চলাচলে নিষেধাজ্ঞা দেয়’: সরকারপ্রধানের উদ্দেশ্যে গোলাম পরওয়ারমিরসরাই ও ছাগলনাইয়া সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, ৫০টি ভারতীয় গরু ও বিপুল পরিমাণ মদ জব্দডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ আক্রান্ত ছাড়াল দুই হাজারবিশ্ব ইজতেমা ২০২৭ ঘিরে বিভ্রান্তি নিরসনে ওলামা-মাশায়েখের ৫ দফা দাবি, টঙ্গী হত্যাকাণ্ডের দ্রুত চার্জশিট চান আলেমরানারায়ণগঞ্জে লিংক রোডের পাশ থেকে হাত-পা বাঁধা তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার
বিশ্ব

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেফতার

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নিয়ন্ত্রণে থাকা খাইবার পাখতুনখোয়া প্রদেশে আকস্মিক জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি করেছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। এর ফলে পিটিআই পরিচালিত প্রাদেশিক সরকারটি কার্যত ভেঙে দেওয়া হলো।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেফতার

জরুরি অবস্থা জারির পরপরই প্রদেশটির মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এবং পিটিআইয়ের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের কঠোর পদক্ষেপের নেপথ্য

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রদেশটিতে জঙ্গিবাদ দমনে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় সরকার এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গত তিন বছর ধরে কারাবন্দি দলপ্রধান ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের সমর্থক ও নেতাকর্মীদের রাজধানী অভিমুখে পূর্বঘোষিত লংমার্চ ও বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি প্রতিরোধের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আন্দোলন থামাতে এবং খাইবার পাখতুনখোয়া থেকে কর্মী-সমর্থকদের রাজধানী ইসলামাবাদে প্রবেশ রুখতে আগে থেকেই বড় বড় কনটেইনার বসিয়ে প্রধান সড়ক ও মহাসড়কগুলো আটকে দিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পিটিআইয়ের তীব্র প্রতিক্রিয়া

কেন্দ্রীয় সরকারের এমন একতরফা সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পিটিআই। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক আলাপ-আলোচনার সুযোগ থাকা সত্ত্বেও সরকার যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছে, তাতে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে সংঘাত ও তীব্র রক্তপাত বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে অগণতান্ত্রিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছে দলটি।

বিশ্ব
খবরটি শেয়ার করুন কপি হয়েছে