শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজ নেন রাষ্ট্রপতি।
স্থানীয় সরকার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধধীন। বুকে ব্যথা নিয়ে গত বুধবার (২১ অক্টোবর) রাতে তিনি হাসপাতালে আসেন।
পরদিন বৃহস্পতিবার দুপুরে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং ড. মঈন খানের শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।




