মূল খবরে যান

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬৩০ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হ\ত্যার হুমকি পাচ্ছেন এমপি ডা. মাহমুদা মিতুএমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের মামলাবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানশ্রম অসন্তোষ দেখা দিলেই কারখানা অনির্দিষ্টকাল বন্ধ রাখার সিদ্ধান্ত মালিকপক্ষেরকূটনৈতিক চ্যানেল ছাড়া বিদেশি পরোয়ানা কার্যকর সম্ভব নয়: হাইকোর্টের আদেশসহ-আলোচকের কটূক্তির প্রতিবাদে সরাসরি টকশো ত্যাগ করলেন রাশেদ খাঁনশেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রস্তুতি শেষ, বল এখন দিল্লির কোর্টে: আইনমন্ত্রীঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে সতর্ক অবস্থানে ৩৪ প্লাটুন বিজিবি
বিশ্ব

নাইন-ইলেভেনের পর দ্বিতীয়বার অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, বাতিল ৪,৭০০ ফ্লাইট

২০০১ সালের নাইন-ইলেভেন হামলার পর দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের পুরো আকাশসীমায় সব ধরনের ফ্লাইট উড্ডয়ন বন্ধ রাখার নজিরবিহীন ঘটনা ঘটেছে। টেলিকম নেটওয়ার্কে কারিগরি ত্রুটির কারণে শুক্রবার প্রায় চার ঘণ্টা ফ্লাইট চলাচল স্থগিত থাকায় বাতিল হয়েছে প্রায় ৪ হাজার ৭০০টি ফ্লাইট, যার ফলে ডালাস, শিকাগো ও মিয়ামিসহ দেশটির বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েন হাজার হাজার যাত্রী।

নাইন-ইলেভেনের পর দ্বিতীয়বার অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, বাতিল ৪,৭০০ ফ্লাইট

শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলোর অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটায় নিরাপত্তার স্বার্থে দেশজুড়ে ‘গ্রাউন্ড স্টপ’ বা ফ্লাইট উড্ডয়ন স্থগিত ঘোষণা করে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। পরবর্তীতে স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি।

তিনি জানান, দীর্ঘদিনের পুরোনো প্রযুক্তি ও সরঞ্জামের ঘাটতির কারণে অতিরিক্ত চাপে রাউটার ও সুইচ বিকল হয়ে পড়ায় এই বিপর্যয় ঘটে। এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমকে আধুনিক করতে তিনি আইনপ্রণেতাদের কাছে ৫ হাজার কোটি ডলার বরাদ্দের দাবি জানান। অন্যদিকে, হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন জানিয়েছেন, এতে কোনো নাশকতা বা সাইবার হামলার প্রমাণ মেলেনি।

আমেরিকান এয়ারলাইন্স ও ইউনাইটেড এয়ারলাইন্সসহ প্রধান বিমান সংস্থাগুলোর প্রায় ৭ হাজার ফ্লাইট এই ঘটনায় বাতিল বা মারাত্মক বিলম্বের শিকার হয়েছে। ফ্লাইট চলাচল পুনরায় শুরু হলেও সূচির এই বিশৃঙ্খলা কাটিয়ে পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিশ্ব
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz