যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১
অনলাইন ডেস্ক
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ জুলাই বুধবার দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৫ জন নিয়মিত মামলার আসামি, ৩ জন পরোয়ানাভুক্ত এবং বাকি ১৩ জনকে ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ।