২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৩৬৩
অনলাইন ডেস্ক:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৬৩ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে বিভিন্ন থানায় ৬০টি মামলা হয়েছে।
সোমবার (৬ জুলাই) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২০ জন, লালবাগ বিভাগে ২১ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, তেজগাঁও বিভাগে ৫০ জন, মিরপুর বিভাগে ৬৯ জন, গুলশান বিভাগে ৪১ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) আটজনকে গ্রেপ্তার করেছে।
অভিযান চলাকালে গ্রেপ্তারদের কাছ থেকে ৮৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৯৭৭ পিস ইয়াবা, পাঁচটি চাকু, একটি কাঁচি, দুটি এসএস পাইপ ও তিনটি লাঠি উদ্ধার করা হয়েছে।