শুক্রবার (১৬ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ, দক্ষ জনশক্তি অভিবাসন ও জ্বালানি সরবরাহসহ বহুমুখী খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়:
-
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার: আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন এবং আগামী দিনে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।
-
সিআইসিএ শীর্ষ সম্মেলন: কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (CICA) শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানান আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী।
-
বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসন: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরান থেকে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের নিরাপদে সরিয়ে আনার ক্ষেত্রে আজারবাইজান সরকার যে সার্বিক সহযোগিতা ও সহায়তা দিয়েছে, তার জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।




