মূল খবরে যান

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬৩০ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হ\ত্যার হুমকি পাচ্ছেন এমপি ডা. মাহমুদা মিতুএমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের মামলাবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানশ্রম অসন্তোষ দেখা দিলেই কারখানা অনির্দিষ্টকাল বন্ধ রাখার সিদ্ধান্ত মালিকপক্ষেরকূটনৈতিক চ্যানেল ছাড়া বিদেশি পরোয়ানা কার্যকর সম্ভব নয়: হাইকোর্টের আদেশসহ-আলোচকের কটূক্তির প্রতিবাদে সরাসরি টকশো ত্যাগ করলেন রাশেদ খাঁনশেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রস্তুতি শেষ, বল এখন দিল্লির কোর্টে: আইনমন্ত্রীঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে সতর্ক অবস্থানে ৩৪ প্লাটুন বিজিবি
আইন ও আদালত

হত্যা মামলায় তারেক সিদ্দিকীর ড্রাইভার ও কেয়ারটেকার ৪ দিনের রিমান্ডে

হত্যা মামলায় তারেক সিদ্দিকীর ড্রাইভার ও কেয়ারটেকার ৪ দিনের রিমান্ডে

হত্যা মামলায় তারেক সিদ্দিকীর ড্রাইভার ও কেয়ারটেকার ৪ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার:  ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকীর ড্রাইভার মো. মহিদুল ইসলাম (৪২) ও কেয়ারটেকার মো. চান মিয়ার (৪৬) দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাদেরকে রিমান্ডে নেয়ার আবেদন মঞ্জুর করেন আদালত।

চার দিনের রিমান্ড শেষে আজ শুক্রবার (২৪ এপ্রিল) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য দ্বিতীয় দফায় তাদেরকে পুনরায় সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৯ এপ্রিল মহিদুল ইসলামকে ঠাকুরগাঁও থেকে এবং চান মিয়াকে ঢাকার ভাষানটেক এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন ২০ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাদের এ মামলায় চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় আসামিদের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।

আইন ও আদালত
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz