মূল খবরে যান

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬৩০ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হ\ত্যার হুমকি পাচ্ছেন এমপি ডা. মাহমুদা মিতুএমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের মামলাবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানশ্রম অসন্তোষ দেখা দিলেই কারখানা অনির্দিষ্টকাল বন্ধ রাখার সিদ্ধান্ত মালিকপক্ষেরকূটনৈতিক চ্যানেল ছাড়া বিদেশি পরোয়ানা কার্যকর সম্ভব নয়: হাইকোর্টের আদেশসহ-আলোচকের কটূক্তির প্রতিবাদে সরাসরি টকশো ত্যাগ করলেন রাশেদ খাঁনশেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রস্তুতি শেষ, বল এখন দিল্লির কোর্টে: আইনমন্ত্রীঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে সতর্ক অবস্থানে ৩৪ প্লাটুন বিজিবি
আইন ও আদালত

শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলা: সোমবার ট্রাইব্যুনালে জমা হচ্ছে আনুষ্ঠানিক অভিযোগ

৪০ জনের বেশি আসামির বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত, বর্তমানে গ্রেপ্তার রয়েছেন ৯ জন

শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলা: সোমবার ট্রাইব্যুনালে জমা হচ্ছে আনুষ্ঠানিক অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:


রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আগামী সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। অভিযোগপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে মামলাটি বিচারিক কার্যক্রমের পরবর্তী ধাপে প্রবেশ করবে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘মানবাধিকার লঙ্ঘন এবং ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার প্রাপ্তি’ শীর্ষক এক আলোচনা সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তথ্য জানান। মানবাধিকার সংস্থা ‘অধিকার’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

চিফ প্রসিকিউটর জানান, ঘটনাটি নিয়ে দীর্ঘ তদন্ত শেষে তদন্ত সংস্থা তাদের প্রতিবেদন প্রসিকিউশন কার্যালয়ে জমা দেয়। পরবর্তীতে প্রতিবেদনটি পর্যালোচনা ও যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে, যা আগামী ২৭ জুলাই ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিনই অভিযুক্তদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

বর্তমানে মামলার সঙ্গে সংশ্লিষ্ট ৯ জন গ্রেপ্তার রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সাবেক পুলিশ কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং কয়েকজন গণমাধ্যম ও নাগরিক সমাজের পরিচিত ব্যক্তি।

তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের চারটি স্থানে সংঘটিত সহিংসতায় মোট ৫৮ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজন নিহত হওয়ার তথ্য তদন্তে উঠে এসেছে। তদন্ত সংস্থা নিহতদের পরিচয় শনাক্ত করার কাজও সম্পন্ন করেছে।

আইন ও আদালত
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz