বোরহানউদ্দিন প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের দালালাপুর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাবেদ আলী (২০) নামে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। তিনি মৃত রফিকের ছেলে।
পুলিশ জানায়, কুমিল্লা সদর থানার জিআর নম্বর ১৮৫/২১-এর একটি মাদক মামলায় জাবেদ আলীর ১০ বছরের সাজা হয়। সাজা হওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামানের নির্দেশে সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নাজির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তি এবং র্যাব-৩-এর হাতিরঝিল ক্যাম্পের সহায়তায় গত ২৮ জুলাই ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, অভিযানের কার্যক্রম ২৭ জুলাই ২০২৬ থেকে শুরু করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও র্যাব-৩-এর সহায়তায় জাবেদ আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারের পর ২৯ জুলাই ২০২৬ তাকে বোরহানউদ্দিন থানায় নিয়ে আসা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।