আইন ও আদালত

ময়মনসিংহে নাগরিক অংশগ্রহণ বিষয়ে প্রশিক্ষণ

ময়মনসিংহে নাগরিক অংশগ্রহণ বিষয়ে প্রশিক্ষণ

ময়মনসিংহ প্রতিনিধি:

নাগরিক অংশগ্রহণ, নেতৃত্ব এবং জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ময়মনসিংহে ‘ফাউন্ডেশনাল ট্রেনিং প্রোগ্রাম অন সিভিক এনগেজমেন্ট অ্যান্ড অ্যাডভোকেসি’ শীর্ষক দ্বিতীয় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) ময়মনসিংহের স্পন্দন ট্রেনিং সেন্টারের কনফারেন্স রুমে সিরাক-বাংলাদেশ এ প্রশিক্ষণের আয়োজন করে। ডিডিআই সাউথ এশিয়া (DDI South Asia) ও অ্যাকাউন্টেবিলিটি ল্যাব (Accountability Lab)-এর সহযোগিতায় পরিচালিত ‘সিভিককানেক্ট: ইয়ুথ ব্রিজিং সিটিজেনস অ্যান্ড গভর্নমেন্ট’ প্রকল্পের আওতায় কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে।

প্রশিক্ষণে প্রকৌশলী, শিক্ষিকা, এনজিও কর্মী, ব্যবসায়ী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ২৫ জন নাগরিক অংশগ্রহণ করেন। এতে অংশগ্রহণকারীদের নাগরিক সচেতনতা, নেতৃত্বের দক্ষতা এবং সামাজিক জবাবদিহিতা বিষয়ে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।

প্রশিক্ষণে নাগরিক অংশগ্রহণ, কার্যকর নেতৃত্ব, অ্যাডভোকেসি, স্থানীয় সরকারব্যবস্থায় নাগরিকের ভূমিকা, সামাজিক জবাবদিহিতা এবং নাগরিক ও সরকারের মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া দলীয় অনুশীলন, অভিজ্ঞতা বিনিময় এবং অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীদের বাস্তবধর্মী শিক্ষা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, ‘সিভিককানেক্ট: ইয়ুথ ব্রিজিং সিটিজেনস অ্যান্ড গভর্নমেন্ট’ প্রকল্পের মূল লক্ষ্য হলো নাগরিক ও স্থানীয় সরকারের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করা। এর মাধ্যমে নাগরিকরা যেন নিজ নিজ এলাকার সমস্যা চিহ্নিত করতে, সমাধানের প্রস্তাব দিতে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন, সে সক্ষমতা গড়ে তোলাই এ উদ্যোগের উদ্দেশ্য।