বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।
নির্যাতন, অনাহার ও চিকিৎসা বঞ্চনার অভিযোগ
বুধবার (১৪ অক্টোবর) ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে ফিলিস্তিনি শিশুদের ওপর নানা দমন-পীড়নমূলক পদক্ষেপ চালিয়ে আসছে। শিশুদের গ্রেফতারের পর থেকে ভয়ভীতি প্রদর্শন, শারীরিক ও মানসিক নির্যাতন, অনাহারে রাখা এবং জরুরি চিকিৎসাসেবা থেকে সম্পূর্ণ বঞ্চিত করার মতো গুরুতর অপরাধ সংঘটিত হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন বা মুক্তির সুনির্দিষ্ট তারিখ ব্যতিরেকেই দীর্ঘ দিন ধরে শিশুদের বিনাবিচারে আটকে রাখার ইসরায়েলি নীতি সরাসরি শিশু অধিকার লঙ্ঘনের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন।
আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের দাবি
ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি সতর্ক করে জানিয়েছে, এই ধরনের দীর্ঘমেয়াদি আটক শিশুদের জীবনকে গভীর অনিশ্চয়তায় ঠেলে দিচ্ছে, যা তাদের পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার পাশাপাশি পড়ালেখা ও স্বাভাবিক জীবনযাপনের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে।
আটক ফিলিস্তিনি শিশুদের অবিলম্ব মুক্তি নিশ্চিত করতে এবং ইসরায়েলি বাহিনীর এমন নিপীড়নের নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর ও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আকুল আবেদন জানিয়েছে সংগঠনটি।




