মূল খবরে যান

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬৩০ আশ্বিন ১৪৩৩

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
বকেয়া ও বেতন বৃদ্ধির দাবিতে ৩য় দিনে উত্তরার মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, অচল ঢাকা-ময়মনসিংহ রুটমার্কিন ডলারের দরপতনে ঘুরে দাঁড়াল বিশ্ববাজারে স্বর্ণের দামগাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, কারণ হিসেবে শর্ট সার্কিটের ধারণানোবেল পুরস্কারের অফিশিয়াল পেজে রবীন্দ্রনাথের শতবর্ষী ঐতিহাসিক চিঠি প্রকাশসাতক্ষীরায় সার ডিলার নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ, বাতিলের দাবি বিএনপির২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল: ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটিইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন, বিক্ষোভে উত্তাল কলম্বিয়াচলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি?’ সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ ওমর সানী
বিশ্ব

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন, বিক্ষোভে উত্তাল কলম্বিয়া

ইসরায়েলের সঙ্গে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং জেরুজালেমে নতুন দূতাবাস উদ্বোধনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দেশটির রাজধানী বোগোটাসহ প্রধান শহরগুলোর রাজপথে নেমে হাজার হাজার মানুষ এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন, বিক্ষোভে উত্তাল কলম্বিয়া

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) আন্তর্জাতিক সংবাদসংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বোগোটায় তীব্র বিক্ষোভ ও জাতীয় ক্ষোভ

প্রতিবেদনে বলা হয়, রাজধানী বোগোটায় শত শত শিক্ষার্থী, নাগরিক সমাজ ও সামাজিক সংগঠনের কর্মীরা ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে নিয়ে বিশাল মিছিল বের করেন। মিছিল থেকে গাজায় চলমান যুদ্ধের তীব্র নিন্দা জানানো হয়। বর্তমান সরকারের ইসরায়েলবান্ধব পররাষ্ট্রনীতির বিরোধিতা করে আন্দোলনকারীরা—‘আমরা কারো পেছনের উঠান নই’ এবং ‘জাইওনিস্ট ও মার্কিন হস্তক্ষেপ দূর হটো’ বলে স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে জেরুজালেমে কলম্বিয়ার নতুন দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধনের খবর ছড়িয়ে পড়লে বোগোটায় উত্তেজিত বিক্ষোভকারীরা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জাতীয় পতাকায় আগুন ধরিয়ে প্রতিবাদ জানান।

নতুন সরকারের পররাষ্ট্রনীতি ও তীব্র প্রতিক্রিয়া

উল্লেখ্য, দেশটির নতুন প্রেসিডেন্ট অ্যাবেলকার্ডো দে লা এসপ্রিয়েলা দায়িত্ব নেওয়ার পর সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সিদ্ধান্ত সম্পূর্ণ বদলে দেন। ২০২৪ সালে গাজা সংঘাতের জেরে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কচ্ছেদ এবং মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিত করেছিলেন পেত্রো। নতুন প্রেসিডেন্ট সেই সব সিদ্ধান্ত বাতিল করে ইসরায়েলের সঙ্গে পূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার পথ বেছে নেন।

জেরুজালেমে কলম্বিয়ার নতুন দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওমর বুলা বলেন, “ইসরায়েল আমাদের একটি গুরুত্বপূর্ণ ও কৌশলগত অংশীদার। দুই দেশের ঐতিহাসিক বন্ধন ও কূটনৈতিক সম্পর্ক কখনোই ছিন্ন হওয়া উচিত হয়নি।”

অন্যদিকে জেরুজালেমে দূতাবাস খোলার এই পদক্ষেপের চরম সমালোচনা করেছে ফিলিস্তিন কতৃপক্ষ। ফিলিস্তিনী কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, দে লা এসপ্রিয়েলা প্রশাসনের এই পদক্ষেপ সরাসরি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্য ইস্যুতে কলম্বিয়ার দীর্ঘদিন ধরে বজায় রাখা নিরপেক্ষ কূটনৈতিক অবস্থানকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করল।

বিশ্ব
খবরটি শেয়ার করুন কপি হয়েছে