মূল খবরে যান

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
শরণখোলায় ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যুআজ খুলনা-বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রীসৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হা'মলা, নি'হ'ত ১, আ'হ'ত ৮দেশের বাইরে বসে ফ্যাসিবাদীরা ষড়যন্ত্রে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী এ্যানিজুলাই সনদ বাস্তবায়ন ও হাদি হত্যার বিচার না হলে বিএনপির জন্য কঠিন সময়: জাবেরবগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তারপূজামণ্ডপে পুলিশের পোশাকে গান, এএসআই উদয়ন ফারুক প্রত্যাহারমিরপুরে প্রধানমন্ত্রীকে অনুসরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
বিশ্ব

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হা'মলা, নি'হ'ত ১, আ'হ'ত ৮

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হা'মলা, নি'হ'ত ১, আ'হ'ত ৮

আন্তর্জাতিক ডেস্ক | ২২ অক্টোবর ২০২৬

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিসিএএ) এক বিবৃতিতে জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে সাধারণ থেকে গুরুতর আঘাতপ্রাপ্ত সবাইকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তবে হামলার ধরন ও এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, একই দিনে সৌদি আরবের সায়বাহ তেলক্ষেত্রে ড্রোন হামলা প্রতিহত করার সময় আরও দুইজন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সৌদি আরবে বাড়ছে হামলার ঘটনা

প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের হুতি বাহিনী ও সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের মধ্যে সংঘাত তীব্র হওয়ার পর থেকে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনা বেড়েছে। এর আগে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও ১১ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।

এ ছাড়া, গত অক্টোবরেও একই বিমানবন্দরে পৃথক একটি হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সৌদি আরবে মার্কিন কূটনীতিকদের জন্য সতর্কতা

পরিস্থিতির অবনতির মধ্যে সৌদি আরবে নিযুক্ত মার্কিন কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে সম্ভাব্য হুতি হামলার আশঙ্কায় রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এ ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

বিশ্ব
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।