মূল খবরে যান

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬৩০ আশ্বিন ১৪৩৩

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি?’ সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ ওমর সানীএলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রীপ্রকাশ্যে ‘ককরোচ জনতা পার্টি’র নেতাদের পাশে দাঁড়ালেন রাহুল গান্ধীছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের, বাবা গুরুতর আহতকান্নারত শিশুকে নিয়ে পালানোর চেষ্টা: সচিবালয় মেট্রো স্টেশন থেকে অপহরণকারী আটকসিরিজ হারলেও শেষ ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে শ্রীলংকার দাপুটে জয়লোকসভা নির্বাচনেও কংগ্রেসের শোচনীয় পরাজয় হবে: অমিত শাহ১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা বাজুসের
অন্যান্য

রামিসা ও আনজুমের নির্যাতনের ঘটনায় বিচার দাবিতে বিক্ষোভ

রামিসা ও আনজুমের নির্যাতনের ঘটনায় বিচার দাবিতে বিক্ষোভ

রামিসা ও আনজুমের নির্যাতনের ঘটনায় বিচার দাবিতে বিক্ষোভ

 কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা: 

মৌলভীবাজারের কুলাউড়ায় শিশু রামিসা ও আনজুমের ওপর নির্মম নির্যাতন ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সামাজিক সংগঠন সানরাইজ এস এস ক্লাব-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ২৬ মে  মঙ্গলবার বিকেলে ঘটিকায় বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শিশুদের ওপর এমন নৃশংস ঘটনা সমাজের জন্য চরম লজ্জাজনক। এ ধরনের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে এমন ঘটনা বাড়তে পারে। তারা অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও টিম জার্নালিস্ট কুলাউড়ার উপদেষ্টা এম মোক্তাদির হোসেন, সানরাইজ এসএস ক্লাবের চেয়ারম্যান এপি তালুকদার জনি এবং নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মজিদ প্রমুখ।

সভা শেষে অংশগ্রহণকারীরা দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

অন্যান্য
খবরটি শেয়ার করুন কপি হয়েছে