অন্যান্য

এডভান্স কোর্স অন রিসার্চ মেথোডলজি ইন ইসলামিক স্টাডিজ’-এর সমাপনি অনুষ্ঠান

এডভান্স কোর্স অন রিসার্চ মেথোডলজি ইন ইসলামিক স্টাডিজ’-এর সমাপনি অনুষ্ঠান

এডভান্স কোর্স অন রিসার্চ মেথোডলজি ইন ইসলামিক স্টাডিজ-এর সমাপনি অনুষ্ঠান 

অনলাইন ডেস্ক:

রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত ল রিসার্চ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার-এর উদ্যোগে ‘এডভান্স কোর্স অন রিসার্চ মেথোডলজি ইন ইসলামিক স্টাডিজ শীর্ষক ১০ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১১ জুলাই শনিবার, ইসলামি ও আরবি বিষয়ে গবেষণায় আগ্রহী স্নাতক ও স্নাতকত্তোর পর্যায়ের শিক্ষার্থী এবং এমফিল ও পিএইচডি গবেষকদের অংশগ্রহণে এ কোর্সটি পরিচালিত হয়েছে।

১০ সপ্তাহব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে-কলমে গবেষণার মৌলিক ধারণা, গবেষণা প্রবন্ধ রচনার কৌশল ও প্রকাশনা এবং গবেষণা প্রস্তাবনা লিখন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন অভিজ্ঞ দেশী-বিদেশী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকবৃন্দ।

ড. মোহাম্মদ নাছের উদ্দিনের পরিচালনায় ও সেন্টারের জেনারেল সেক্রেটারি সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর  প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর প্রফেসর ড. কাজী শাহাদাত কবীর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মুহাম্মদ শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কোর্সের কোঅর্ডিনেটর ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানি। প্রধান অতিথি  প্রফেসর ড. কাজী শাহাদাত কবীর তাঁর ভাষণে বলেন, জ্ঞানের ইসলাময়ে গবেষণা পদ্ধতি শিখন ও প্রশিক্ষণের বিকল্প নেই। ইসলামি জ্ঞান-গবেষণায় গবেষণা পদ্ধতির প্রয়োগ বর্তমান সময়ের অনিবার্য দাবী। আর্থ-সামাজিক পরিমণ্ডলে ইসলামের প্রয়োগ, জ্ঞানের জগতে নতুন জ্ঞানসৃজন, মানবতার কল্যাণ এবং একাডেমিক ক্ষেত্রে প্রবন্ধ, এম.ফিল ও পিএইচডি অভিসন্দর্ভ রচনায় ‘এডভান্স কোর্স অন রিসার্চ মেথোডলজি ইন ইসলামিক স্টাডিজ অসামান্য অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টারের এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। বাংলাদেশে ইসলামি জ্ঞান-গবেষণায় এ প্রতিষ্ঠান একটি অপ্রতিদ্বন্ধী প্রতিষ্ঠান। বিশেষ অতিথি ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ল রিসার্চ সেন্টার ইসলামি গবেষণা প্রশিক্ষণ ও প্রকাশনায় দেশের অনন্য অসাধারণ এবং এখান থেকে প্রকাশিত ‘ইসলামী আইন ও বিচার আন্তর্জাতিক মানের জার্নাল। ইসলামী গবেষণার ক্ষেত্রে এটি অগ্রণী ভূমিকা পালন করছে। এ প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে ইসলামে প্রচার ও প্রসারে এগিয়ে আসতে গবেষকদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তিনি।

সেন্টারের নির্বাহী পরিচালক বলেন, ইসলামি গবেষণাভিত্তিক উচ্চমানের প্রশিক্ষণের আয়োজন বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টারের নিয়মিত কার্যক্রমের অংশ। ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে এ ধরনের কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে। অংশগ্রহণকারীগণ তাদের জন্য এ প্রশিক্ষণ কোর্সটি খুবই উপকারী ও পথ-নির্দেশক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।